তোমার দাহ নিয়েছিলাম
তোমার থেকে নিয়ে,
নিজেরই ঘর জ্বালিয়ে দিলাম
কূলে আগুন দিয়ে।
সবাই হাসে মীর বাড়িতে
মেজো মীরের নাতি,
কে জানে কার কুদরতিতে
বাতাসে দেয় বাতি।
হায়রে দ্যাখো কেউ জানে না
ভালোবাসার ভুলে
ঐ বাড়ির ঐ মধ্যভিটেয়
আতশীফুল দোলে।
ঘর পোড়ালাম দোর পোড়ালাম
কূলে দিলাম কালি,
কত ইতর লোক হেসেছে
বাজিয়ে হাততালি।
কোন নগরে ঘর বেঁধেছো
কোন সায়রের পারে?
তোমার আগুন বইতে নারি
শরীরে,সংসারে।।
তাপস said,
05/06/2010 Project Management 8:04 পুর্বাহ্ন
ভাল লাগল।
Rashedul Kabir said,
05/06/2010 Project Management 11:08 পুর্বাহ্ন
আল মাহমুদের এই কবিতাটি আমার অনেক প্রিয়। আপনার ভালো লাগল শুনে খুশি হলাম। ভালো থাকবেন।